• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:১৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

১৬ নভেম্বর ২০২৩ সকাল ১০:৫৩:১৪

নারায়ণগঞ্জে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়াণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জে রাস্তা অবরোধের চেষ্টাকালে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।  

Ad

১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।

Ad
Ad

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় জামায়াতের নেতাকর্মীরা পালানোর চেষ্টা করলে ১২ জনকে আটক করা হয়। এ ছাড়া পুলিশ আরও ৪ জনকে আটক করে তাদের মিছিল থেকে।

এ বিষয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক উপ-সম্পাদক তামিম ইসলাম এশিয়ান অনলাইনকে জানান, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে অবরোধবিরোধী মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি শুরু করি। মিছিল নিয়ে আমরা নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জের দিকে যাচ্ছিলাম। এ সময় জামায়াত নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। সে সময়  আমরা তাদেরকে ধাওয়া দিলে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আমরা ১২ জনকে আটক করি। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে আরও ৪ জনকে আটক করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি অপারেশন হাবিবুর রহমান বলেন, রাস্তায় নাশকতায় সময় তাদেরকে আটক করা হয়েছে। পরে আটক ১৬ জনকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us