• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগ

৯ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৯:৫৬

নোয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মিদের গণগ্রেফতার ও বিভিন্ন থানায় গায়েবি মামলা দায়ের করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট। ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

Ad

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আবদুর রহমান। বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণার পর নোয়াখালীর প্রতিটি উপজেলায় নির্বিচারে বিএনপি, জামায়াত ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মিদের গণগ্রেফতার শুরু করে পুলিশ প্রশাসন। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ৩২১ জন এবং জামায়াতে ইসলামীর ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার প্রায় সকল থানায় গায়েবি মামলা দায়ের করা হয়েছে। আগের দিন ধরে এনে পরে দিন মিথ্যা ঘটনা সাজিয়ে ঐ ঘটনায় মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। গত ২৮ অক্টোবর থেকে বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন থানায় ২২ টি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। এসব মামলায় এজাহারভূক্ত আসামি করা হয়েছে ৬৪৮ জনকে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে ১ হাজার ২৭১ জনকে।

Ad
Ad

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি ও জামায়াতের নেতাকর্মিরা আদালতে মামলার হাজিরা দিতে এসেও গ্রেফতারের শিকার হচ্ছেন। বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালথ প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামালকে। ঘরে ঘরে তল্লাশি অভিযানের নামে জনমনে চরম ভীতি ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে পুলিশ। কোন সভ্য দেশে এ অবস্থা চলতে দেওয়া যায় না। আবদুর রহমান বলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে ঢাকার ভাটারা থানায় একটি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ঐ মামলার এজাহারে তার নাম নেই। কারো জবানবন্দিতেও তার নাম আসেনি। অথচ তাকে গ্রেফতার করে কারাগারে বন্দি করে রাখা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। লিখিত বক্তব্যে অভিলম্বে মো. শাহজাহানের মুক্তির দাবি করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবিএম জাকারিয়া, এডভোকেট বিইউএম কামরুল ইসলাম, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সমন্বয়ক রবিউল হাসান পলাশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব নুরুল আমিন, মাহমুদ হাসান সাকিল, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সদস্য অ্যাডভোকেট মো. ইমাম হোসেন কাওছার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us