• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৪৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপি আগুন সন্ত্রাস করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: অ্যাড. আফজাল

৬ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৫:০৪

বিএনপি আগুন সন্ত্রাস করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: অ্যাড. আফজাল

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad

উপজেলার লেবুখালী পায়রা টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে একটি মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেবুখালী পাগলার মোড় চত্বরে গিয়ে সমাবেশস্থলে শেষ হয়।

Ad
Ad

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. আফজাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।

সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট মো. আফজাল হোসেন বলেন, বিএনপির অবরোধ, নৈরাজ্য, সন্ত্রাস ও আগুন সন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিদেশেও তাদের ষড়যন্ত্র কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপি- জাময়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য তিনি দুমকী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল স্তরের নেতা কর্মীদেরকে রাজপথে থাকার আহবান জানান।

শান্তি ও উন্নয়ন সমাবেশে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হাফিজুর রহমান, উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা ও দুমকী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us