• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৪:৫৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে তরুণীর আত্মহত্যা

৫ নভেম্বর ২০২৩ রাত ০৮:৩৫:১৫

সিলেটে তরুণীর আত্মহত্যা

সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় রুমানা বেগম (২১) এক তরুণী আত্মহত্যা করেছেন। ৪ নভেম্বর শনিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার খসরু মিয়ার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Ad

নিহত রুমানা বেগম সিলেটের ওসমানীনগর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজ মিয়ার মেয়ে। তিনি ওই বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুমানা বেগম শনিবার রাতে মা-বোনের সঙ্গে ঝগড়া করেন। পরে তিনি তার শয়ন কক্ষে ভিতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us