• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:০৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দেশে এই প্রথম এক সঙ্গে পদক পাচ্ছেন এক পুলিশ দম্পতি

২ নভেম্বর ২০২৩ সকাল ০৮:১২:০২

দেশে এই প্রথম এক সঙ্গে পদক পাচ্ছেন এক পুলিশ দম্পতি

বগুড়া প্রতিনিধি: দেশে এই প্রথম এক সঙ্গে পদক পেয়েছেন এক পুলিশ দম্পতি। তারা হলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ও তার স্ত্রী পুলিশ সদর দপ্তরের এআইজি (পুলিশ সুপার পদমর্যাদা) সুনন্দা রায়। স্বামী-স্ত্রী এক সঙ্গে পদক পাওয়া বাংলাদেশ পুলিশে এটাই প্রথম। এর আগে পুলিশে কর্মরত একাধিক দম্পতি পদক পেলেও তারা এক সাথে পাননি।

Ad

আগামী ৭ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সাহসকিতা ও সেবা এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) সাহসকিতা ও সেবা পদক দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার পদক পেয়েছেন ১১৫ জন। এর মধ্যে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী পেয়েছেন পিপিএম সেবা পদক ও তার স্ত্রী পুলিশ সদর দপ্তরের এআইজি সুনন্দা রায় পেয়েছেন বিপিএম সেবা।

Ad
Ad

বগুড়ার পুলিশ সুপার  সুদীপ কুমার চক্রবর্তী বলেন, এটা অনেক বড় একটি অর্জন। আমরা স্বামী-স্ত্রী দুজনই নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করেছি। কর্তৃপক্ষ আমাদের কাজের প্রতি খুশি হয়ে আমাদের স্বীকৃতি দিয়েছেন। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেলো। আমরা দুজনই মানুষের সেবায় আরও বেশি নিবেদিত হতে চাই।

উল্লেখ্য, সুদীপ কুমার চক্রবর্তী বগুড়ায় যোগদানের পর বেশ কিছু ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার, সাহসিকতার সঙ্গে দাঙ্গা এবং রাজনৈতিক সংহিসতা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন।

এছাড়াও দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও সুশৃঙ্খল আচরণের জন্য তিনি পিপিএম সেবা পদক পেয়েছেন। আগামী ৭ নভেম্বর মঙ্গলবার রাজারবাজাগ পুলিশ লাইন্স মাঠে কুচকাওয়াজ প্রদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের পদক প্রদান করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us