• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:১৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পীরগাছায় ‘দেবী চৌধুরাণী’ স্বরণে নৌকা বাইচ প্রতিযোগিতা

১ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩:৩১

পীরগাছায় ‘দেবী চৌধুরাণী’ স্বরণে নৌকা বাইচ প্রতিযোগিতা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ‘দেবী চৌধুরাণী’ স্মরণে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণীর ওমরখাঁ (ফতেপুর খেয়াঘাট) নামক স্থানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দেবী চৌধুরাণী বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক শাহ মো. শাহেদ ফারুকের তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

Ad

স্থানীয় কৈকুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, রংপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ প্রমুখ।  

Ad
Ad

নৌকা বাইচ খেলায় প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, ২য় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, ৩য় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি এবং ৪র্থ পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল রাখা হয়েছে। খেলায় ব্যাপক লোকের সমাগম হয়।

এই অনুষ্ঠানকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো বলে জানান উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক শাহ মো. শাহেদ ফারুক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us