• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:২৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে ৪ নেতা গ্রেফতার

২৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:০৭:২৫

বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে ৪ নেতা গ্রেফতার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইলের ভূঞাপুরে ৪ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ অক্টোবর শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে, পুলিশের দাবি-তাদের বিরুদ্ধে পূর্বে নাশকতার মামলা ছিলো।

Ad

গ্রেফতাররা হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান ওরফে মফিজ, ভূঞাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, গাবসারা ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি শফি উদ্দিন ও অলোয়া ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি ফরহাদুল ইসলাম জান খাঁ।

Ad
Ad

উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দ্যোশে ভোরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল শতশত নেতাকর্মী। হঠাৎ পুলিশ এসে ওই ৪ নেতাকে গ্রেফতার করে। বাকিরা দ্রুত ট্রেনে ওঠায় গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ঢাকায় বিএনপির মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে পুলিশ গণহারে গ্রেফতার অভিযান ও হয়রানি করছে। ইতোমধ্যে যে ৪ নেতাকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিলো না। এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ঐ ৪ জনের বিরুদ্ধে পূর্বে নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us