• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:২৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২৬ অক্টোবর ২০২৩ রাত ০৯:১১:২৫

মুন্সীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম ২৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীতে দেশিয় প্রজাতির বিভিন্ন প্রকারের মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় তিনি বলেন, এক সময় খালে বিলে ও বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির অনেক মাছ পাওয়া যেত, যা এখন খুবই কম। এর প্রধান কারণ হলো জলাশয় ও পুকুর কমে যাওয়াতে দেশীয় প্রজাতির মাছ কমে যাচ্ছে। তাই আমরা নদী ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করছি। যাতে করে দেশে মাছের চাহিদা মিটানো যায়।

Ad

এছাড়াও তিনি বাল্কহেড মালিকদের প্রতি দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর থেকে নৌপথে সকল ধরনের বাল্কহেড চলাচল বন্ধের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ নৌ পুলিশ দেশের সকল নৌপথ নিরাপদ রাখতে সোচ্চার হয়েছে। তাই সন্ধ্যার পর থেকে জেনো কোন বাল্কহেড নৌপথে চলাচল না করে, বিষয়টি নিশ্চিতে করতে হবে। অন্যথায় নৌ পুলিশের পক্ষ থেকে নৌপথ নিরাপথ রাখতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে ।

Ad
Ad

এ সময় নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান ইরান, ঢাকা বিভাগীয় সৎস্য অধিদফতরের উপ-পরিচালক ড. এসএম রেজাউল করিম, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুস সোবাহান, চরআব্দুল্লাপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. হাসনাত জামান, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মাহবুব হোসেন, কলাগাছিয়া ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ ও মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তাসহ নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us