• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:১৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে শেখ রাসেলের জন্মদিন পালিত

১৮ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৪০:৩৫

পলাশে শেখ রাসেলের জন্মদিন পালিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ‘শেখ রাসেল দীপ্তময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।

Ad

১৮ অক্টোবর বুধবার সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজ্জামেল হোসেন মন্টু প্রমুখ।

র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন দফতরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। আলোচনা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০


Follow Us