• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:০৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ইটনায় যথাযোগ্য মর্যাদা ও ভালোবাসায় শেখ রাসেলের জন্মদিন পালন

১৮ অক্টোবর ২০২৩ সকাল ১১:০৪:২৯

ইটনায় যথাযোগ্য মর্যাদা ও ভালোবাসায় শেখ রাসেলের জন্মদিন পালন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যথাযথ মর্যাদা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়েছে।

Ad

১৮ অক্টোবর বুধবার সরকারি নির্দেশনা অনুযায়ী ইটনায় দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি এবং রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Ad
Ad

বুধবার সকাল নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের পুরাতন ভবনের সম্মুখে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ, ইটনা থানা অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তখন উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ঠাকুর, আওয়ামী লীগ নেতা মো. মহরম মিয়া, আওয়ামী লীগ নেতা এনায়েত করিব, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. বজলু মিয়াসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us