• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:২১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজ প্রবাসী সন্তানের সন্ধান চান বাবা-মা

১৫ অক্টোবর ২০২৩ রাত ০৮:১৬:৪০

নিখোঁজ প্রবাসী সন্তানের সন্ধান চান বাবা-মা

পাবনা প্রতিনিধি: অচল সংসারকে সচল করতে একমাত্র ছেলে মিরাজুল মন্ডলকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন বাবা-মা। কিন্তু সংসারের চাকা সচল করতে গিয়ে ছেলেকে হারিয়ে এখন নিঃস্ব মিরাজুলের বাবা-মা। মালয়েশিয়ায় যাওয়ার কয়েকদিন পর থেকেই খোঁজ মিলছে না তার। প্রায় ৪ বছর ধরে ছেলের খোঁজে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, মালয়েশিয়ান হাইকমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না এ ভুক্তভোগী বাবা-মা।

Ad

১৫ অক্টোবর রোববার দুপুরে পাবনা আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের কাজিপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মিরাজুলের বাবা দুলাল হোসেন এবং মা রিতা খাতুন।

Ad
Ad

দুলাল হোসেন অভিযোগ করে বলেন, ২০১৮ সালের মার্চে ঢাকার মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হয় ছেলে মিরাজুল মণ্ডলকে (৩২)। যাওয়ার পরে প্রায় দেড় বছর ভালোই চলছিলো। এরপর থেকে ছেলে মিরাজুল তার রুমমেট মিলন, ফরহাদ এবং এজেন্ট রুহুল আমিন স্বপনের সঙ্গে বিরোধের কথা জানায়। তারা বিভিন্ন সময় আমার ছেলেকে হুমকি-ধামকি দিতো, টাকা-পয়সা জোর করে কেড়ে নিতো। এরই এক পর্যায়ে ২০১৯ সালের নভেম্বর মাস থেকে আমার ছেলের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে আমি এজেন্ট স্বপন এবং স্থানীয় দালাল মজনু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করি। তারা আমার ছেলের সন্ধান দেয়ার কথা বলে ৪ লাখ টাকা নিয়েছে কিন্তু আমার ছেলের কোনো সন্ধ্যান দিতে পারেনি। তিনি অভিযোগ করেন, পরবর্তীতে এজেন্ট স্বপন এবং স্থানীয় দালাল আমাকে সমঝোতার অনৈতিক প্রস্তাব দিতে থাকে। কিন্তু আমি আমার ছেলেকে মৃত অথবা জীবিত পাওয়ার দাবি জানাই। এরপর থেকে তারা আমাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছে। বিষয়টি নিয়ে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং মানবপাচার দমন ট্রাইব্যুনালে অভিযোগ জানাই। কিন্তু আমি কোনো প্রতিকার পাই নি। আমরা গরীব ও অসহায়, ছেলেকে বিদেশ পাঠিয়ে এবং স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে জমিজমা বিক্রি করে পথে বসেছি। এরপর ছেলের সন্ধান পেতে  দ্বারে দ্বারে ঘুরেও কোনো খোঁজ পাচ্ছি না।

মা রিতা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার সন্তানের সন্ধ্যান চাই, জীবিত অথবা মৃত। মৃত্যু হলেও অন্তত তার মরদেহ যেন আমাদের কাছে ফেরত দেয়া হয়। আমরা গবির মানুষ, আরও কেথায় গেলে আমার সন্তানের খোঁজ পাবো? কেউ আমাদের সঠিকভাবে সাহায্য করছে না।

এ বিষয়ে অভিযুক্ত এজেন্ট রুহুল আমিন স্বপন এবং দালাল মজনু বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার কল করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us