• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৫:৩৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে ৫ শতাধিক জেলের মাঝে চাউল বিতরণ

১৩ অক্টোবর ২০২৩ সকাল ১১:২০:২৯

মুন্সীগঞ্জে ৫ শতাধিক জেলের মাঝে চাউল বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মানবিক কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।  

Ad

১২ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলীয়া বাজারে ৫০০ জন জেলেকে ২৫ কেজি করে চাউল প্রদান করা হয়।

Ad
Ad

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট  মৃণাল কান্তি দাস।

এতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান, মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকার নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ মো. সোবহান, চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাড়ীর পুলিশ পরিদর্শক হাসনাত জামান, আধারা ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, পৌর কাউন্সিলর মো. মকবুল হোসেন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. জাহিদ হাসান প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫




Follow Us