• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:৩৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণ সুরমায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০২:৩৪

দক্ষিণ সুরমায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় ঘরের শয়নকক্ষ থেকে জাবেদ আহমদ (২৮) নামে এক যুবক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার ভোরে উপজেলার চকেরবাজার এলাকায় উস্তার মিয়ার বস্তির একটি কক্ষ থেকে গলায় রশি দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

Ad

জাবেদ আহমদ উপজেলার মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়নের শব্দালপুর গ্রামের ইসহাক আলীর ছেলে। তিনি চকেরবাজার উস্তার মিয়ার বস্তির ভাড়াটিয়া ছিলেন।

Ad
Ad

স্থানীয়রা জানান, ওই কলোনিতে মা-ছেলে একটি কক্ষ ভাড়া করে থাকতেন। ভোরে জেগে তার মা ছেলের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামসুদ্দোহা বলেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। মা-ছেলে একই কক্ষে থাকতেন। রাতে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us