• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:২৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

৭ অক্টোবর ২০২৩ দুপুর ১২:২১:০৬

কালিয়াকৈরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া এলাকায় ৬ অক্টোবর শুক্রবার সকালে মাটির ঘরের দেয়াল ধসে মাটির নিচে চাপা অবস্থায় স্বামী-স্ত্রী দুজনের মরদেহ উদ্ধার করেছে পরিবার ও এলাকাবাসী।

Ad

নিহতরা হলেন উপজেলার রতনপুর নলিপাড়া এলাকার মৃত হাছেন আলীর ছেলে ইমারত আলী (৬০) এবং তার স্ত্রী ফালানি বেগম (৫০)। নিহত ইমারত আলী উপজেলা সফিপুর বাজারের চাল ব্যবসায়ী ছিলেন।

Ad
Ad

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতই মাটির ঘরে ঘুমাতে যান ইমারত আলী ও তার স্ত্রী। মুষলধারে বৃষ্টির কারণে রাতের কোনো এক সময় মাটির ঘরটি দেয়াল ধসে তাদের উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে শুক্রবার সকালে পরিবার ও এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে স্বামী-স্ত্রীর নিথর দেহ উদ্ধার করেন।

স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন দেয়াল চাপায় স্বামী স্ত্রীর নিহতের সত্যতা নিশ্চিত করেন।

মৌচাক ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দেয়াল চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us