• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:১৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর জুরাইনে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ ৫

১৪ আগস্ট ২০২৩ সকাল ১১:৪১:৩৮

রাজধানীর জুরাইনে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ ৫
“শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট”

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।

Ad

১৩ আগস্ট রোববার দিবাগত রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

Ad
Ad

দগ্ধরা হলেন- আতাহার আলী (৩৫), আলতাব সিকদার (৭২), মর্জিনা বেগম (৫০), মুক্তা খাতুন (৩০) ও আফসানা (৫)।

বিষযটি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, গভীর রাতে জুরাইন থেকে নারী শিশুসহ দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে আতাহার আলীর ৫০ শতাংশ, মুক্তা খাতুনের ৪৫ শতাংশ, মর্জিনা বেগমের ৫ শতাংশ, আলতাব শিকদারের ২ শতাংশ ও শিশু আফসানার ২৫ শতাংশ ফেস বার্ন হয়েছে।

আহতদের মধ্যে তিনজনকে জরুরি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মাহবুব বলেন, তারা জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন। বিস্ফোরণে দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, অগ্নিদগ্ধ ৫ জনকেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৩ জনকে ভর্তি রাখা হয়েছে।

ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us