• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

এশিয়া কাপ ফাইনালে আম্পায়ার হলেন বাংলাদেশি জেসি

২৮ জুলাই ২০২৪ দুপুর ১২:৫৭:০৭

এশিয়া কাপ ফাইনালে আম্পায়ার হলেন বাংলাদেশি জেসি

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত ও শ্রীলঙ্কা। আর এই ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের মেয়ে সাথিরা জাকির জেসি।

Ad

আজ সাড়ে ৩টায় ডাম্বুলায় এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফাইনাল পরিচালনার জন্য যে তিন আম্পায়ারের তালিকা দেওয়া হয়েছে তার একজন জেসি।

Ad
Ad

খেলার মাঠের দুই আম্পায়ারের মধ্যে একজন হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। এবারের আসরে এর আগে তিন ম্যাচে মাঠের আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জেসি।

ফাইনালের দায়িত্ব পাওয়ার বিষয়টি গণমাদ্যমকে নিশ্চিত করেছেন জেসি নিজেই। তিনি জানান কেবল নিরপেক্ষ হিসেবে নয়, সেরা পারফরম্যান্সের ভিত্তিতে তাকে বেছে নেওয়া হয়েছে, ‘তারা আমাকে পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করেছে ফাইনালের জন্য।

তারা পারফরম্যান্সের ভিত্তিতে র‍্যাঙ্কিং করেছে, যেখানে সেরা তিনজনের মধ্যে আমি আছি। সেমিফাইনালে বাংলাদেশকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা পোক্ত করে স্বাগতিক শ্রীলঙ্কা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us