• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৫৫:২১ (05-May-2026)
  • - ৩৩° সে:

সিলেট সিটি নির্বাচন: ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

২৭ মে ২০২৩ সকাল ১১:১০:২৭

সিলেট সিটি নির্বাচন: ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দুই ক্যাটাগরির ৩৭৬ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

২৫ মে বৃহস্পতিবার দিনব্যাপী যাচাই-বাছাইয়ের পর সহকারী রিটার্নিং কর্মকর্তা ১১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

Ad
Ad

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮৭ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬ জন ও সংরক্ষিত ৮৯ নারী কাউন্সিলর প্রার্থীদের ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসাথে সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ২৮১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের ৮৪ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

Ad

এর আগে, সকালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৫ স্বতন্ত্র মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ১০টায় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের। 

সেসময় বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে। তারা আগামী তিন দিনের আপিল করতে পারবেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯







Follow Us