• ঢাকা
  • |
  • রবিবার ৮ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:১৪:০৬ (22-Mar-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ, ভারত, চীনসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১২ মার্চ ২০২৬ সকাল ১১:০৯:২২

বাংলাদেশ, ভারত, চীনসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র তাদের বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে। এই তালিকায় আছে বাংলাদেশ ও ভারতের নামও।

গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

Ad
Ad

১১ মার্চ বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, সেকশন ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, তার ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের ওপর এই গ্রীষ্মের মধ্যেই নতুন শুল্ক আরোপ করা হতে পারে।

Ad

এই তদন্তে যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আরোপ করতে পারবে।

গ্রিয়ার বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প যে অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন, তা জুলাইয়ে শেষ হওয়ার কথা। এর আগেই এই বাণিজ্য তদন্ত শেষ করার আশা করছেন তিনি।

তদন্তের আওতায় বাংলাদেশসহ অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড ও নরওয়ে।

সূত্র: বিবিসি 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ
ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ
২২ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৭:৫১



হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
২২ মার্চ ২০২৬ সকাল ১১:৫২:৩১






Follow Us