• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:১৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার রাজ্জাক

৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০৯:৫৮

এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার রাজ্জাক

ডেস্ক রিপোর্ট: আমার বাংলাদেশ (এবি) পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি দলটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে জামায়াত থেকে পদত্যাগ করে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন।

Ad

৭ সেপ্টেম্বর শনিবার লন্ডন থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

বার্তায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হয়েছে। এজন্য আমি আর দলটির প্রধান উপদেষ্টা নই।’

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ব্রিটেনে অবস্থান করছেন। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন।

২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। জামায়াতে সংস্কারের তাগিদ দিয়েছিলেন তিনি। বিশেষত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন ব্যারিস্টার রাজ্জাক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us