• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:০৫:২৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট চালু

১ জুলাই ২০২৪ দুপুর ১২:০০:২৩

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট চালু

নিজস্ব প্রতিবেদক: ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর ঝাড়খণ্ডের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ১ জুলাই সোমবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য জানায়।

ঝাড়খণ্ডে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। কয়েক দিন থেকে কেন্দ্রটিতে আংশিক উৎপাদন হচ্ছিল।

ঈদের ছুটিতে কেন্দ্রটির আরেকটি ইউনিট নিয়মিত রক্ষণাবেক্ষণে গেছে, যা চলতি সপ্তাহে পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।

কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। ধীরে ধীরে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলছিল। কিন্তু গত শুক্রবার সকাল পৌনে ১০টায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২








Follow Us