• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০২:১২ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

হুজ হু বাংলাদেশ-২০২৬ সম্মাননা পেলেন ড. জিকেএম মোস্তাফিজুর রহমান

২০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৯:৪৮

হুজ হু বাংলাদেশ-২০২৬ সম্মাননা পেলেন ড. জিকেএম মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন যা ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের কৃষি গবেষণা ও টেকসই উন্নয়নের জন্য এক গর্বের অর্জন।

১৯ এপ্রিল রোববার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, ১৮ এপ্রিল শনিবার রাজধানী বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন।

Ad
Ad

অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প, সাংবাদিকতা, সাহিত্যসহ মোট ১২টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়।

Ad

পুরস্কার অর্জন বিষয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের কৃষি, গবেষণা ও জ্ঞানচর্চার প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। আমি গভীর কৃতজ্ঞতা জানাই ‘হুজ হু বাংলাদেশ’ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস, টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গবেষণাভিত্তিক উদ্যোগই হতে পারে আমাদের ভবিষ্যতের মূল শক্তি। আমরা সবাই মিলে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারি এই প্রত্যয় নিয়েই কাজ করে যেতে চাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১
রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১
২৫ এপ্রিল ২০২৬ সকাল ১০:১০:১২




Follow Us