• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:১১:৫৬ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩ হাজার ৫৫৪ জন

১৫ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০০:২৩

পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩ হাজার ৫৫৪ জন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর পঞ্চগড়ের দুই উপজেলার কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

১৪ এপ্রিল মঙ্গলবার জাতীয়ভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পরপরই পঞ্চগড়ের বোদা উপজেলা ও সদর উপজেলার নির্ধারিত কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়া হয়।

Ad
Ad

পঞ্চগড়ের বোদা উপজেলার বরাতি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কার্ড ও গাছের চারা বিতরণ করেন ফরহাদ হোসেন আজাদ। একই সময়ে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউটে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন।

Ad

জেলা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৫৯২ জন কৃষক এবং বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯৬২ জন কৃষক প্রথম দফায় এই কার্ড পাচ্ছেন।

এছাড়া বৈরাতি উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ ও বাংলা নববর্ষ উপলক্ষে প্রায় ১০ হাজার মানুষের জন্য পান্তা-ইলিশ ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়।

পাঁচপীর এলাকার কৃষক ময়েনউদ্দীন বলেন, অতীতের কোনো সরকার কৃষকের কল্যাণে এ ধরনের উদ্যোগ নেয়নি। নতুন সরকারের কাছ থেকে অল্প সময়ের মধ্যেই কৃষক কার্ড পেয়ে তারা আনন্দিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:৫৬

ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৮:৩২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৬:১২








Follow Us