• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:৫৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে পদ্মার চরে ৪৬০ হেক্টর জমিতে চীনা বাদামের চাষ

১৭ জুন ২০২৫ সকাল ১১:০৪:৩৪

লালপুরে পদ্মার চরে ৪৬০ হেক্টর জমিতে চীনা বাদামের চাষ

লালপুর (নাটোর) প্রতিনিধি: বাদাম ক্ষেতের দিকে তাকিয়ে স্বপ্ন বুনছেন লালপুরের পদ্মার চরাঞ্চলের কৃষকরা। পদ্মার বালুচরে এখন চোখে পড়ে দিগন্তজোড়া সারিবদ্ধ সবুজ বাদাম ক্ষেত। এবছর ফলন ভালো হওয়ায় কৃষকদের চোখে মুখে ফুটে উঠছে আশার প্রদীপ।

কৃষি বিভাগের তথ্যমতে, এবছর লালপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে ৪৬০ হেক্টর জমিতে চীনা বাদামের আবাদ হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য জাত বিনা চীনা বাদাম ৬, বিনা চীনা বাদাম ৮ এবং বারি চীনা বাদাম ৮ আবাদ বেশি হয়েছে। চীনা বাদামের আবাদ বৃদ্ধির লক্ষ্যে রবি ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনার আওতায় কৃষি বিভাগের পক্ষ থেকে ২০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় বলেন, এবছর অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হয়েছে, যা হেক্টর প্রতি প্রায় ১.৯ মেট্রিক টন। এবছর ভালো ফলন হওয়ায় আগামী মৌসুমে চীনা বাদামের আবাদ আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছি।

সরেজমিনে উপজেলার বিলমাড়ীয়া, লালপুর ও ঈশ্বরদী ইউনিয়নের পদ্মার চর ঘুরে দেখা যায় তীব্র রোদ ও গরম উপেক্ষা করে বাদাম তুলতে ব্যস্ত সময় পার করছেন এই অঞ্চলের কৃষকেরা। বিশাল অঞ্চল জুড়ে সারি সারি চীনা বাদাম ক্ষেত দেখে মন জুড়িয়ে যায়।

কথা হয় পানসিপাড়া গ্রামের বাদাম চাষি বেলাল মন্ডলের সাথে, তিনি বলেন বাদাম চাষে বাড়তি কোন কীটনাশক বা যত্নের প্রয়োজন হয় না। আমি এবার ৫বিঘা জমিতে বাদাম চাষ করেছি ফলনও ভালো হয়েছে। আশা করি, এবার বাজার দর ভালো পাবো।

একই এলাকার বাদাম চাষি আসলাম উদ্দিন খামারু বলেন, আমাদের পদ্মার চরের বেলে মাটিতে রবি মৌসুমে অন্যান্য ফসলের তুলনায় বাদামের ফলন ভালো হয়। অন্যান্য ফসলের চেয়ে চীনা বাদাম চাষে খরচ ও পরিশ্রম কম। তাছাড়া বাদাম এমন একটি ফসল যার চাহিদা থাকে প্রায় সারা বছরই।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us