• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:১৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

১০ হাজার টাকা খরচে টমেটো চাষে লাখ টাকা আয়ের স্বপ্ন

১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৪০:৩৬

১০ হাজার টাকা খরচে টমেটো চাষে লাখ টাকা আয়ের স্বপ্ন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। ১০ হাজার খরচে টমেটো চাষে লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন কৃষক সুদর্শন রায়।

Ad

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা পাঠানটরি গ্রামের কৃষক সুদর্শন রায়ের টমেটো ক্ষেতের গাছে ঝুলছে কাঁচা ও পাকা টমেটো, নিজের ২৮ শতাংশ জমিতে জৈব কৃষি ও জৈব বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাধ্যমে চাষ করেছেন রেডজুয়েল জাতের টমেটো।

Ad
Ad

পরিবেশবান্ধব বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের কৃষি অফিসের সহযোগিতায় ২৮ শতাংশ জমিতে টমেটো চাষ করতে খরচ হয়েছে ১০ হাজার টাকার মতো। আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত টমেটো বিক্রি করে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন টমেটো কৃষক সুদর্শন রায়। উপজেলা কৃষি অফিস বলছে টমেটোর চাষ ও ফলন বাড়াতে কৃষি সহায়তা সহ কৃষকদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ।

ছেলের স্বপ্ন পূরণে টমেটো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সুদর্শন রায়ের বাবা নিশি রায়, টমেটোর বাম্পার ফলন  লাভবান হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

কৃষি অফিসের পরামর্শে ২৮ শতাংশ জমিতে সুস্বাদু টমেটো চাষ করে লক্ষ টাকা আয়ের আশা ব্যক্ত করেন কৃষক সুদর্শন রায়।

২০২৩-২৪  অর্থবছরে উপজেলায় ১ হাজার ১৫ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে এ উপজেলায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে ও কৃষক লাভবান হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us