• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:২৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রায়গঞ্জ সেচ সংযোগ বিচ্ছিন্ন করায় দিশেহারা কৃষকরা, কোর্টে মামলা

১৮ নভেম্বর ২০২৩ রাত ০৯:৩৪:৫২

রায়গঞ্জ সেচ সংযোগ বিচ্ছিন্ন করায় দিশেহারা কৃষকরা, কোর্টে মামলা

চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈধ বিদুৎ সেচ সংযোগ বিচ্ছিন্ন করায় ফসল বিনষ্ট হয়ে কৃষকরা এখন দিশেহারা। এ ঘটনায় সেচ কমিটির বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের হয়েছে।

Ad

জানা যায়, উপজেলার নলকা ইউপির কাঁঠাল বাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র  আফসার আলী দীর্ঘ দিন ধরে উপজেলা সেচ কমিটি থেকে ৪৩০ নং সেচ লাইসেন্সের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এক পর্যায়ের অজ্ঞাত কারণে ১০ নভেম্বর দুপুর সেচ কমিটির নির্দেশে  চলমান সেচ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

Ad
Ad

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল,আমিনুর সরকারসহ স্থানীয় কৃষকরা বলেন চলমান সেচ সংযোগ বিচ্ছিন্ন করায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা একমাত্র ধান উৎপাদনের উপর নির্ভরশীল। চোখর সামনে সেচের অভাবে ফুলন্ত ধানগুলো চিটে চয়ে যাচ্ছে আমরা স্ত্রী, পুত্র পরিজন নিয়ে কি খেয়ে বাঁচবো।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায়  প্রায় ৪০ বিঘা রোপা আমন ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়ছে। এ বিষয়টি নিয়ে কৃষকদের পক্ষ থেকে সেচ কমিটির বিরুদ্ধে একটি  মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সদস্য সচিব আনন্দ কুমার বর্মনের নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি নিয়ে ১ সপ্তাহের মধ্যে বসে নিষ্পত্তি করা হবে। উপজেলা সেচ কমিটির সভাপতি নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল বলেন এক ব্যাক্তির নামে একাধিক সেচ সংযোগ থাকার কারনে চলমান সেচ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us