• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:১৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কৃষিকে স্মার্ট কৃষিতে রুপান্তরের জন্য কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

৩ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৫৮:০৬

কৃষিকে স্মার্ট কৃষিতে রুপান্তরের জন্য কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. মো. আ. রাজ্জাক বলেছেন, কৃষি খাতকে স্মার্ট কৃষিতে রুপান্তর করার জন্য কাজ করছে সরকার । এ লক্ষ্যে খামারি অ্যাপের ব্যবহার সম্প্রসারিত করা হচ্ছে। খামারি অ্যাপ ব্যবহার করলে ধান আবাদে সারের ব্যবহার কমবে। ফলে জমিতে বিঘাপ্রতি সারের খরচ ১ হাজার টাকা কমে যাবে। ধানের ফলনও বিঘাপ্রতি ১ মণ বাড়বে। ৩ অক্টোবর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মুশুদ্দি উত্তরপাড়া গ্রামে খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কর্তন এবং কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Ad

কৃষি মন্ত্রী আরও বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠী এখনও গ্রামে বাস করে। বাংলাদেশ হচ্ছে গ্রামীন অর্থনীতির দেশ। এ দেশের মানুষের প্রধান পেশা কৃষি। তাই কৃষিকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে বাংলাদেশের উন্নতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদুরপ্রসারী কর্মপরিকল্পনার কারনে দেশের কৃষি খাত অনেক দুর এগিয়েছে। অভাব অনটন আর মঙ্গার দেশ আজকে খাদ্যে সয়ংসম্পুর্ণ। দেশের কেউ এখন আর না খেয়ে থাকে না।

Ad
Ad

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার,  বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, স্কয়ার হাসপাতালের উপদেষ্টা ডাক্তার সানোয়ার হোসেন, ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

কৃষি মন্ত্রণালয় ও কৃষি সংশ্লিষ্ঠ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে কৃষিমন্ত্রী বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের ধনবাড়ী আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us