• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০০:৫২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কালকিনিতে বোরো আমন বিনাধান-১৭ এর বাম্পার ফলন

২২ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৩০:৫৯

কালকিনিতে বোরো আমন বিনাধান-১৭ এর বাম্পার ফলন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের কৃষক মো. লোকমান হোসেন হাওলাদার, মো. হাবিবুর রহমান ও মো. কাওছার হামিদের মোট ৯ বিঘা জমিতে বোরো আমন বিনাধান-১৭ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন।

Ad

কালকিনি উপজেলার কৃষি অফিসার মিল্টন বিশ্বাসের সার্বিক দিক নির্দেশনায় উপ-কৃষি কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের পরামর্শে কৃষকদের মাঝে সার, বীজ, ও কীটনাশক প্রদান করা হয়েছে।

Ad
Ad

কৃষক মো. লোকমান হোসেন হাওলাদার বলেন, বিনাধান-১৭ চাষ করে আমার জমিতে এবার অধিক ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে প্রায় ২৫ থেকে ৩০ মন ধান পাবো।

মো. হাবিবুর রহমান সরদার বলেন, কৃষি কর্মকর্তা মো. জুবায়ের হোসেন আমাদের বীজ, সার ও কীটনাশক দিয়েছেন। আমরা এ সার ও কীটনাশক সঠিকভাবে যাতে ব্যবহার করি, সেই পরামর্শ সব সময়ই দিয়েছেন।

উপ-কৃষি কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, পূর্ব এনায়েতনগর ইউনিয়নে এবার ৬৪২ হেক্টর জমিতে বোরো আমন চাষ করা হয়েছে। বোরো আমন এবার লক্ষমাত্রার চেয়ে অনেক বেশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us