• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৪৬:০৯ (24-May-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ মাতাচ্ছে শাকিরা–বার্না বয়ের নতুন গান ‘দাই দাই’

২৪ মে ২০২৬ দুপুর ০২:২১:২০

বিশ্বকাপ মাতাচ্ছে শাকিরা–বার্না বয়ের নতুন গান ‘দাই দাই’

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন পপসম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের সমর্থনে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান হিসেবে প্রকাশ পেয়েছে তাদের নতুন ট্র্যাক ‘দাই দাই’।

মিয়ামিতে চিত্রায়িত এ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন হান্না লাক্স ডেভিস। ভিডিওটিতে অংশ নিয়েছেন বিশ্ব ফুটবলের একঝাঁক তারকা ফুটবলার।

ভিডিওতে দেখা গেছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হালান্ড, লুইস দিয়াজ, জামাল মুসিয়ালা ও ক্রিশ্চিয়ান পুলিসিকসহ আরও কয়েকজন ফুটবল তারকাকে।

এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা উগান্ডাভিত্তিক সংগঠন ঘেটো কিডসও ভিডিওটিতে অংশ নিয়েছে। ভিডিওর অন্যতম আকর্ষণ হিসেবে মেক্সিকো সিটির ঐতিহাসিক স্থাপনা অ্যাঞ্জেল দে লা ইনদেপেন্দেনসিয়ার চূড়ায় দেখা গেছে শাকিরাকে।

আগামী ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে হাফটাইম শো। এই আয়োজনে ম্যাডোনা এবং কোরিয়ান ব্যান্ড বিটিএসের সঙ্গে সহ-প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন শাকিরা। সেখানে বার্না বয়কে সঙ্গে নিয়ে লাইভ গাইবেন ‘দাই দাই’।

গানটি মূলত ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের অফিসিয়াল অ্যান্থেম। এর লক্ষ্য ২০২৬ সালের ফাইনালের আগে ১০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।

এ উদ্যোগে গানটির রয়্যালটি পুরোপুরি দান করার ঘোষণা দিয়েছেন শাকিরা। পাশাপাশি সনি মিউজিক প্রাথমিকভাবে আড়াই লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া শাকিরার আসন্ন ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ট্যুরের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে এই তহবিলে যুক্ত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
২৪ মে ২০২৬ বিকাল ০৪:২৫:২৭







নলডাঙ্গায় ট্রাকচাপায় নিহত ১, আহত ১
নলডাঙ্গায় ট্রাকচাপায় নিহত ১, আহত ১
২৪ মে ২০২৬ দুপুর ০২:৫৯:৩৪

Follow Us