নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় ভাঙারি ব্যবসায়ী খেজমত আলী নামে একজন নিহত হয়েছেন। এসময় রফিকুল ইসলাম নামে আরও একজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
২৪ মে রোববার দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের আচঁড়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভাঙারি মালামাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন খেজমত আলী ও রফিকুল ইসলাম। পথে আচঁড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খেজমত আলী নিহত হন এবং গুরুতর আহত হন রফিকুল ইসলাম।
স্থানীয়রা আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে জব্দ ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়। দুর্ঘটনায় পালাতক ট্রাক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available